
কুড়িগ্রাম প্রতিনিধি:
ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে আজ ১২ অক্টোবর বিকেলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি নদীতে ইলিশ আহরণ না করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে জেলেদের সচেতন করা হয়। এ লক্ষ্যে তাঁদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা গেলে মাছের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ জন্য নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672