
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজনের আর্থিক সহযোগিতায় পুরান টিপরদী সড়কের পুনর্নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় জাদুঘরের ১ নম্বর গেট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত ৬৫০ মিটার দৈর্ঘ্যের এ সড়কের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসিফ আল জিন্নাত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার এবং সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান।
শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজনের আর্থিক সহযোগিতায় সড়কটির পুনর্নির্মাণকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দা ও চলাচলকারী মানুষের যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672