
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন, ময়না ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান। পরে নবগঠিত কমিটির সভাপতি এস এম ওবায়দুর রহমান বিদ্যোৎসাহী মহিলা মুন্নি পারভীন, সহ সভাপতি সাজেদুল ইসলাম বকুল, সদস্য আনিস উর রহমান, সদস্য শিউলি বিশ্বাস, সদস্য শাহনাজ বেগম ও অন্যান্য সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা, গুণগত শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672