
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের কাজীপুর গ্রামে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ। অভিযানকালে দেড় শতাধিকের অধিক প্রস্তুতকৃত চায়না দুয়ারি জাল ও বিপুল পরিমাণ জাল তৈরির উপকরণ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ সময় অবৈধ কারখানা মালিক হজরত আলীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672