
স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, ধানমন্ডির সহযোগিতায় শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক রোগীর ছানি অপারেশনসহ দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চশমা ও ওষুধ দেওয়া হয়।
সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি লায়ন খন্দকার মিজানুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন মো. শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার,কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল মাতুব্বর, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির নির্বাহী সম্পাদক মরতুজা খান, লায়ন আবুল বাশার, লায়ন নুরু মিয়া, প্রধান শিক্ষক আলমগীর হোসেন,সংগঠনের নিজামুদ্দিন, আফজাল খান, শাহ আলম, শাহিন মৃধা, শহীদুল ইসলাম মৃধা, বাকাউল ইসলাম, মাহাবুব মিয়া, মোকলেচুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672