
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে রাসেল ওরফে ‘কেচ্ছা রাসেল’কে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারে কয়েক ঘণ্টা অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রাসেল করালিয়া গ্রামের শফি উল্যাহর ছেলে। তিনি সাবেক বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন, হামলা, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অস্ত্র হাতে মহড়া ও হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় রাসেলের বিরুদ্ধে ১৬টি মামলা ছিল। ২০২১ সালের ১৩ মে বসুরহাট বাজারে প্রতিপক্ষের লোকজনের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালানোর ঘটনায় তিনি আবারও আলোচনায় আসেন।
ওই সময় রাসেলের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান সাজু ও ছাত্রলীগ নেতা করিম উল্যাহ শাকিলসহ অন্তত ২০ জনকে গুলি, পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। এ ছাড়া জিআর মামলা নম্বর ৩৫২/১৬-তে তাঁর আট বছরের কারাদণ্ড হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে রাসেলকে গ্রেপ্তারের বিষয়ে এসআরবির আনুষ্ঠানিক বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672