
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় নবনিযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। রোববার ১৮ অক্টোবর বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। পদায়ন প্রক্রিয়া সম্পর্কে তৌফিকুর রহমান বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই লটারির পদ্ধতি অবলম্বন করেছি, যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে বা কেউ বলতে না পারে কাউকে অন্যায়ভাবে দূরে দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে যার ভাগ্য যেখানে নির্ধারণ হবে, সেখানেই তিনি পদায়ন পাবেন। তিনি আরও বলেন, শিক্ষকরা নীতিমালার আলোকেই নিজ নিজ উপজেলার বিদ্যালয়গুলোতে পদায়ন পাবেন। তবে কোনো উপজেলায় যদি পদ খালি না থাকে, তবে নীতিমালা অনুযায়ী পার্শ্ববর্তী উপজেলায় পদায়ন দেওয়া হবে। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী বদলির সুযোগ থাকলেও বর্তমানে কোনো ধরনের তদবির বা অনিয়ম এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বচ্ছ পদায়ন প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করার জন্য তিনি ডিপিও এবং জেলা কমিটির সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা রেজোয়ান হোসেন বলেন, মেধা তালিকার ভিত্তিতে বগুড়ায় ১৩ উপজেলায় ৩৬০ জন শিক্ষককে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছিল। এর মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা থেকে ২৭৯ জন শিক্ষক চূড়ান্তভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। এরই মধ্যে তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। রেজোয়ান হোসেন বলেন, লটারি প্রক্রিয়ার জন্য দুটি পৃথক বক্স রাখা হয়। একটি বক্সে শিক্ষকের নাম এবং অপর বক্সে শূন্য পদ থাকা বিদ্যালয়ের নাম রাখা হয়। প্রথমে শিক্ষকের নাম এবং পরপরই বিদ্যালয়ের নাম লটারির মাধ্যমে তুলে পদায়ন নিশ্চিত করা হয়। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পদায়ন হওয়ায় নবনিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। উক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলা আইসিটি কমিটির সদস্য এবং অন্যান্য শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672