
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় দুদিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
রোববার ও সোমবার সন্ধ্যা সাতটা থেকে গভীররাত পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল- ফাহাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ- সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম - আহ্বায়ক আবুল হাসান টিটু, সাবেক যুগ্ম- সাধারন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা যুবদলের আহবায়ক তৈয়াবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, যুগ্ন- আহ্বায়ক তালুকদার মোরাদ হোসেন, নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দীন হেলালসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, চলমান দূর্গা পূজায় প্রতিটি মন্দিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দ্বায়িত্ব পালন করছে। এটাই প্রমান করে যে বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672