
মোঃ মামুন মিয়া (শেরপুর) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'নজরুল বর্ষ' উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ অক্টোবর ২০২৬) নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোঃ আলহাজ্ব খোরশেদুর রহমান এবং সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মুক্তার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ উপজেলার সর্বস্তরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা বজায় রেখে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672