
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ফরিদপুরের সাংস্কৃতিক সংগঠক, নাট্যকার ও নাট্যনির্দেশক নিরব ইমতিয়াজ শান্ত। তাঁর এ অর্জনে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
গত ১৭ অক্টোবর রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিরব ইমতিয়াজ শান্ত দীর্ঘদিন ধরে নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিশু-কিশোর ও তরুণদের সাংস্কৃতিক বিকাশে কাজ করছেন। তাঁর নেতৃত্বে ফরিদপুরের নাট্যসংগঠন নাট্যকুঞ্জ নিয়মিত নাট্যচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলা এবং শিশু-কিশোর ও তরুণদের বিনামূল্যে সাংস্কৃতিক প্রশিক্ষণের সুযোগ তৈরিতেও সংগঠনটি ভূমিকা রাখছে।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে নিরব ইমতিয়াজ শান্ত বলেন, এ সম্মাননা তিনি তাঁর পরিবার ও প্রিয় সংগঠন নাট্যকুঞ্জের প্রতিটি সদস্যকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে দেশের যেসব তরুণ সাংস্কৃতিক সংগঠক নানা প্রতিকূলতার মধ্যেও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদেরও এ অর্জনের অংশীদার বলে উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সাংস্কৃতিক চর্চার প্রসারে নিরব ইমতিয়াজ শান্তর দীর্ঘদিনের প্রচেষ্টা এ স্বীকৃতির মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে।
তাঁর এ অর্জন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের জন্য যেমন গর্বের, তেমনি নতুন প্রজন্মের সাংস্কৃতিক কর্মীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672