
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি।
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোঃ বাহাদুর মুন্সি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।বাহাদুর মুন্সি একজন স্বচ্ছ ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ।তিনি রাজনীতির কারনে অনেক মামলা হামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছেন।তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা মনে করেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাহাদুর মুন্সির কিছু কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ ধরনের বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাইয়ের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় সমাধান করা প্রয়োজন। সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমীচীন নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া অভিযোগ প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672