
রিয়াজ রহমান, জগন্নাথপুর ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। রীতি অনুযায়ী বিজয়া দশমীতে বির্জন দেওয়া হয় দুর্গা দেবীকে।
এ ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর ) দশমীর সকাল থেকেই মান্ডপে মান্ডপে বেজে ওঠে দুর্গা দেবীর বিদায় বিষাদের করুণ সুর। এবার জগন্নাথপুর উপজেলায় ৩৯টি মান্ডপ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৯টি পূজা মান্ডপ থেকে পৃথক পৃথক ভাবে দুপুর থেকেই শুরু হয় বিসর্জন। রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ জিউড় আখড়া থেকে দুপুর ১২ টায় কুশিয়ারা নদীর খেয়াঘাটে দুর্গাদেবীকে বিসর্জন দেওয়া হয়। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন নৌকায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
এছাড়াও নলজুর নদীর ও বরাঙ্গ নদীসহ উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়। এবার শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি আইনশৃঙ্খলার সন্তুষ্টি প্রকাশ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672