
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার ও কানাইপুর থেকে ফরিদপুরগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে অটোরিকশার ওপর পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। অটোরিকশার যাত্রী সুমি আক্তার (৪০) ও শিশু শাওন (৮) হাসপাতালে নেওয়ার পর মারা যায়। পরে বালুর স্তূপের নিচ থেকে অজ্ঞাতপরিচয় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার ও শাওনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে। আহত তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চলছিল। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672