
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় নুডলসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানি এবং বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রুবেল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৯ অক্টোবর দিবাগত রাতে উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। কিশোরীর পরিবারের দাবি, নুডলস খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় অভিযুক্তরা ঘরে প্রবেশ করে তার সঙ্গে শ্লীলতাহানি করে। পরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য রাখা ১ লাখ ২০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।
পরিবারের সদস্যরা প্রথমে কিশোরীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ২৩ অক্টোবর এ ঘটনায় মামলা হয়েছে এবং একই দিন প্রধান অভিযুক্ত রুবেল শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য দুই অভিযুক্ত সায়েম মিয়া ও আকতার মাতুব্বরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672