
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় গাজীপুর কালিয়াকৈর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া মালামাল বোঝাই পরিত্যক্ত ট্রাক উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তার মোড় এলাকা থেকে ট্রাকটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটির নং ঢাকা মেট্রো-ঢ ১৬-৩৬৮৩।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে গত ৩ দিন যাবত আমিরাবাদ চৌরাস্তার মোড়ের পাশে মাটিতে দুই চাকা দেবে যাওয়া অবস্থায় মালামাল বোঝাই ট্রাকটি পরে থাকতে দেখে স্থানীয়রা। আজ রাতে বিষয়টি স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মালামাল বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে সদরপুর থানা পুলিশ।এসময় ট্রাকের মালামাল ত্রিপল দিয়ে আটকানো অবস্থায় ছিল। ট্রাকের মধ্যে কিছু কাগজ পত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায় ট্রাকটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গত ৩ দিন আগে ছিনতাই হয়েছে। এ ব্যাপারে ট্রাক মালিক মোঃ হান্নান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশ।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম গণমাধ্যম কর্মীদের জানান টেলিফোনে ট্রাক ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ছিনতাই হওয়া ট্রাকে ডাউল এবং পশু খাদ্য রয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই ট্রাকের মালিক কে সংগে নিয়ে ফরিদপুরের সদরপুর থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
এব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ বলেন, মালামাল বোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। কালিয়াকৈর থানার তদন্তকারী কর্মকর্তারা প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন আমরা তাদের সহযোগীতা করবো।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672