
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে ঈশাআতুদ্দীন সংগঠন। এ কর্মসূচিতে সংগঠনটির ১৩০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন।
কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান, সামনের খাল এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ঈশাআতুদ্দীন টিমের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, উপদেষ্টা মাহমুদুল রহমান, মঞ্জুরুল আকন্দ ও নাসির উদ্দিন। কর্মসূচির প্রধান পরিচালক ও সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শুয়াইব আহমাদসহ সংশ্লিষ্ট সদস্যরা এতে অংশ নেন।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672