
সবুজ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোঃ মাসুদ রানা নামে এক আইনজীবী সহকারীকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মোঃ শাহীন কাদির ডলার।
সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ মাসুদ রানাকে তাঁর সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে সম্মানিত মোয়াক্কেল ও সর্বসাধারণকে তাঁর সঙ্গে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয় নিয়ে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাসুদ রানার সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায়ভার সেরেস্তা বা সেখানে কর্মরত কেউ গ্রহণ করবেন না।
উল্লেখ্য, মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর শালিকাকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। এ ছাড়া গত ২৫ অক্টোবর তিনি তাঁর শালিকাকে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁকে সেরেস্তা থেকে অব্যাহতি ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীর গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মোঃ মাসুদ রানার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672