
মোকামতলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া):
স্কুলগামী শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেউলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজমল হোসেন সবুজ, দেউলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি সাহা, শিক্ষক লক্ষ্মী রানী মিত্র, রফিকুল ইসলাম, দুলালুর রহমান, রাসেল মিয়া, রবিউল ইসলাম, আবদুস সালাম, আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি আত্মবিশ্বাস, ধৈর্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, বিদ্যালয় পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672