
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ মারুফের ১৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বাদ জোহর নগরকান্দা পৌরসভার মিনারগ্রামে শহীদ মারুফের নিজ বাড়িতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২০১৩ সালে তৎকালীন সরকারের সমর্থকদের গুলিতে শহীদ হন নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলীুজ্জামান সেলু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি মো. মাহবুব আলী মিয়া ও মো. আলমগীর হোসেন বকুল এবং নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি,গোলাম মোস্তফা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তৈয়বুর রহমান মাসুদ, মো. মুরাদ হোসেন তালুকদার, নাহিদুজ্জামান নাহিদ, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, সদস্যসচিব খালিদ মাতুব্বর,মোঃ জামাল মাতুব্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ লাকু, হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে শহীদ মারুফের বাবা রাবু শেখের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার তুলে দেন প্রধান অতিথি মোজাম্মেল হোসেন মিঠু। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির পক্ষ থেকেও শহীদ পরিবারের জন্য উপহার দেওয়া হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত করেন মওলানা রুহুল আমিন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ মারুফের আত্মত্যাগ স্মরণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672