
রাজবাড়ী জেলা প্রতিনিধি: মোঃ আব্দুর রহিম
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট, সহকারী কমিশনার (ভূমি), সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) এবং পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন সম্পর্কে জ্ঞান অর্জন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলা। এক মাসব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন আইনের প্রয়োগ ও বাস্তবভিত্তিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসেবামূলক কার্যক্রমে তাঁদের ভূমিকা আরও কার্যকর হবে।
গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাঁদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672