
শোয়েব হোসেন বিশেষ প্রতিনিধিঃ
জীবনের শেষ প্রান্তে যাঁদের নিরাপদ আশ্রয় হওয়ার কথা পরিবারের, তাঁদের অনেকেরই শেষ ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এমনই অসহায়, অবহেলিত ও স্বজনহীন প্রবীণ নারীদের আশ্রয়স্থল ঢাকার উত্তরখানের কুমিদখোলায় অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’। কিন্তু তীব্র অর্থসংকটে প্রতিষ্ঠানটির সেবাকার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
২০১০ সালে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী নিজের বেতনের অর্থ এবং বাড়ি বাড়ি থেকে এক মুষ্টি চাল সংগ্রহ করে মাত্র ১০ জন প্রবীণ নারীকে নিয়ে এই মানবিক উদ্যোগ শুরু করেন। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি বহু অসহায় প্রবীণ নারীর আশ্রয়স্থল হয়ে উঠেছে। বর্তমানে এখানে প্রায় ১০০ জন প্রবীণ মা বসবাস করছেন বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
প্রতিদিন তাঁদের খাবার, ওষুধ, চিকিৎসা, পোশাক ও পরিচর্যার ব্যবস্থা করতে উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন। কিন্তু স্থায়ী আর্থিক সহায়তা না থাকায় ব্যক্তিগত অনুদানের ওপর নির্ভর করে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে, ১৩ দশমিক ৬৫ কাঠা জমিতে ছয়তলা ভিত্তির ভবনের প্রথম তলা নির্মিত হলেও বাসিন্দাদের জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। এ সংকট কাটাতে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণেও জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান, মানবিক সংগঠন ও সর্বস্তরের মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামর্থ্য অনুযায়ী অর্থ, খাদ্যসামগ্রী, ওষুধ কিংবা চিকিৎসাসেবার সহায়তা অসহায় প্রবীণ মায়েদের জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহায়তা ও যোগাযোগ:
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক: সৈয়দা সেলিনা শেলী
ঠিকানা: কুমিদখোলা, তেরমুখ, কড়ইহাটি, উত্তরখান, ঢাকা-১২৩০।
মোবাইল: ০১৮১৬-৭৭৯১৬৩, ০১৭১৩-৬৮০১৯২
ইমেইল: aponnibasbri@gmail.com
ট্রাস্ট ব্যাংক, উত্তরা শাখা
হিসাবের নাম: আপন নিবাস বৃদ্ধাশ্রম
হিসাব নম্বর: ০০২৫০৩১০-০৪৭৯১২
সোনালী ব্যাংক, উত্তরখান শাখা
হিসাবের নাম: আপন নিবাস বৃদ্ধাশ্রম ওয়েলফেয়ার সোসাইটি
হিসাব নম্বর: ০১৩২১০১০০৭৯৪৫
বিকাশ (পার্সোনাল): ০১৮১৬-৭৭৯১৬৩
নিবন্ধন নম্বর: এস-১৩৮৩৭/২০২২ (সমাজসেবা অধিদপ্তর)।
মানবিকতার দায়বদ্ধতা থেকে আসুন, অসহায় প্রবীণ মায়েদের পাশে দাঁড়াই। তাঁদের জীবনের শেষ দিনগুলো যেন অনাহার, চিকিৎসাহীনতা ও আবাসনসংকটে না কাটে—সেই প্রত্যাশায় প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা।
অনুদান পাঠানোর আগে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যাংক হিসাব ও অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672