
জগন্নাথপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান-এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কবির।
জামায়াতের রুকন হাফিজ আব্দুল আলীম-এর কুরআন তেলাওয়াত ও ইসলামী ছাত্রশিবিরের সাথী সায়েম আহমদ-এর ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মোঃ আবু তাইদ,আব্দুল কাইয়ুম, ওয়ালী উল্লাহ,লুৎফুর রহমান,দিলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন, সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, উপজেলা পেশাজীবি শাখা সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম,আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আফজাল হোসেন, জামায়াত ইসলাম পাইলগাঁও ইউনিয়ন সেক্রেটারি আহমদ হোসেন আকমল প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672