
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চণ্ডীহেদায়েতপুর পীরেরগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মতিউর রহমান (৫০) ও তাঁর চাচাতো ভাই মুজিবুর রহমান (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের চণ্ডী হেদায়েতপুর পীরেরগাঁও গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ শিকারকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে আবুল কাশেম ও আরব উল্লাহর ছেলে আলমগীর মিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মতিউর রহমান ও তাঁর চাচাতো ভাই মুজিবুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আশঙ্কাজনক অবস্থায় মতিউর রহমানকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এতে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ায়।একই পরিবারের দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চণ্ডীহেদায়েতপুর পীরেরগাঁও গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে আবুল কাশেম (৫৫), তাঁর স্ত্রী ছায়ারুন বেগম (৪০), সেবুল মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৫) এবং জামাল হোসেনের স্ত্রী বাহারুন বেগম (৫০)।
জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই নূর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672