
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এর পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরহান আনিসের হাতে চিকিৎসার জন্য অনুদানের নগদ দুই লক্ষ টাকা তুলে দেন।
দৈনিক সমকাল নগরকান্দা উপজেলা প্রতিনিধি বোরহান আনিস দীর্ঘ দিন যাবৎ কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তবুও থেমে থাকেননি তার পেশা।
নিয়মিত তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। বোরহান আনিস কে নিয়ে ইতোমধ্যে একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশিত হওয়ায় তা পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নজরে আসায়, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে জরুরী ভিত্তিতে অনুদানের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
তারই অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদলের যুগ্ন- আহ্বায়ক তালুকদার মোরাদ হোসেন, প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহাবুব আহাদ, শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, বিজয় টিভি প্রতিনিধি নিজাম নকীব, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, মোহনা টিভি প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস, দৈনিক জনবাণী প্রতিনিধি শাহ্ জালাল, দৈনিক ঘোষণা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রমুখ।
প্রধান অতিথি আফজাল হোসেন খান পলাশ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক, সমাজের দর্পণ, রাস্ট্র্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা তাদের জীবনকে বাজি রেখে সমাজের অনিয়ম গুলো তুলে ধরেন। তিনি আরো বলেন, আমিও একটি পত্রিকার সম্পাদক, তাই সাংবাদিকদের সকল প্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672