
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হওয়া শান্ত নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সৈকতের সাগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।
নিহত শান্ত ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ঢাকার একটি মাদ্রাসার ১৬ জন শিক্ষক-শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁদের মধ্যে নয়জন ইনানী সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ের ধাক্কায় তাঁরা ভেসে যেতে থাকেন। পরে তাঁদের মধ্যে আটজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ হন।
খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর দুপুরে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672