
সবুজ হোসেন, নওগাঁ জিলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আলী নান্নুর নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে কয়েক শতাধিক ভোটার ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচনী সমাবেশে আরো উপস্থিত ছিলেন, তিলকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক সুমন সহ স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে তিলকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণপুর এলাকায় এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আলী নান্নু এলাকার উন্নয়ন, জনসেবা ও ভোটারদের প্রত্যাশা পূরণের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য ইয়াছিন আলি নান্নু তিনবারের নির্বাচিত ইউপি সদস্য এবং এই ইউনিয়নের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতির প্রেক্ষিতেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের এমন প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে তিলকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672