
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনার ভাগাড় অপসারণে হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
বিশেষ করে দত্তপাড়া এলাকার সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হতো। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় বিদ্যালয়ের ছাত্রীসহ আশপাশের বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোনারগাঁ পৌর প্রশাসকের উদ্যোগ ও নির্দেশনায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণের পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশদূষণের সৃষ্টি হয়েছিল। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয়রা আশা করছেন, চলমান এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে দত্তপাড়া এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে। একই সঙ্গে শিক্ষার্থীসহ এলাকাবাসী একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচলের সুযোগ পাবেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672