
রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমি কবি ও বাউলসাধক রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা নভেম্বর) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ইউপিইটিসি মোঃ. মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, জাতীয় বেতারের শিল্পী পরিতোষ চক্রবর্তী শিবু, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামী, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আছকির আলী , ফারুক আহমেদ, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সমাজ সেবক আছকির আলী, বাউল শিল্পী বাবুল মিয়া, কেশবপুর বাজার তদারক কমিটির সহ সম্পাদক আনোয়ার হোসেন আনু,,শিল্পী ইন্দ্রজিৎ সূত্রধর, সাংবাদিক শাহ ফুজায়েল, শিক্ষক অনন্ত পাল প্রমূখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ৯ নভেম্বর রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, অনুষ্ঠান আয়োজন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, রাধারমণ দত্ত বাংলা লোকসংগীতের এক উজ্জ্বল নাম। তাঁর রচিত অসংখ্য ধামাইল গান, বাউলগান ও আধ্যাত্মিক সংগীত বাংলা লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি আজও সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672