
স্টাফ রিপোর্ট মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন মানিকদহ ইউনিয়নের ১০ নং তুলসীঘাটা মৌজায় বিএস খাস ০১ নং খতিয়ানভুক্ত বিএস ৩৯১ নং দাগে এবং বিএস ০৪ নং খতিয়ানভুক্ত বিএস ৩২৯ নং দাগে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মাণ করে সরকারি জমি দখল করেন।
ইতিপূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধভাবে ঘর নির্মাণের কাজ বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রীসহ সকল মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু তারা উক্ত নির্দেশনা অমান্য করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের কাজ অব্যাহত রাখেন।
পরবর্তীতে সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সরকারি জমির অবৈধ দখল পুনরুদ্ধার করা হয়। ফলে সরকারি সম্পত্তি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জনস্বার্থ ও সরকারি সম্পত্তি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ভালো উপজেলা সরকারি কমিশনের ভূমি মোঃ শরিফুল্লাহ জানান ভাঙ্গা উপজেলায় কোন স্থানে সরকারি জায়গায় অবৈধভাবে কোন স্থাপনা তুলতে দেওয়া হবে না।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672