
আবদুল্লাহ আল মামুন- সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার আকরামুল ইসলামের বিরুদ্ধে চাল বিতরণের সময় বস্তার মুখ খুলে চাল বের করে নেয়া ওজনে কম দেয়া, অসহায় গরীব কার্ডধারীদের সাথে খারাপ ব্যবহার সহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী কার্ডধারী ৫১ জন মানুষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণ দরখাস্ত করেছেন।
সোমবার ২ নভেম্বর দুপুরে বারুইহাটি গ্রামের নুর আলী শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই গণ দরখাস্ত জমা দেন।
প্রাপ্ত তথ্যে জানা যায় তালা সদর ইউনিয়নের খদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আকরামুল ইসলাম খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। চাল বিতরণের সময় বস্তা সহ চাল বিতরণের কথা থাকলেও তিনি বস্তা খুলে ওজনে চাল বিতরণ করেন এবং কার্ড প্রতি ২-৩ কেজি চাল কম দেন। কেউ প্রতিবাদ করলে তার সাথে খারাপ ব্যবহার করেন। চাল দেওয়ার সময় কার্ড ধারীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রেখে অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। এসময় দরিদ্র মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়। এরআগেও চাল বিতরণ করার সময় বস্তা আলাদা বিক্রি করেছিলেন তিনি।
ডিলার আকরামুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমি নিয়ম অনুযায়ী চাল বিতরণ করি। উপজেলা খাদ্য কর্মকর্তাও বিষয়টি জানেন। বস্তা থেকে চাল বিতরণ করার অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।
উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন আমি এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্তা গ্রহণ করা হবে। তবে বস্তা খুলে চাল বের করার কোনো সুযোগ নেই। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
হোয়াটস অ্যাপে যোগাযোগ করেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672