
মোঃ মামুন মিয়া (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় আদালতের ডিক্রি (রায়) বাস্তবায়নের লক্ষে দেওয়ানি কমিশনার, নাজির ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম উচ্ছেদ ও জমি দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করেছে। আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নকলা পৌরসভার কুর্শাবাদাগৈর মৌজায় এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, শেরপুর সহকারী জজ আদালতের ১৫৯/২০ নম্বর স্বত্ব (টাইটেল) মামলার রায় ও ডিক্রি বাস্তবায়নের জন্য আদালতের দেওয়ানি কমিশনার শেখ ফরিদ, শেরপুর আদালতের নাজির মো. আঃ রব এবং জারীকারক মো. আতিউর রহমানের নেতৃত্বে নকলা থানা পুলিশের একটি টিম এই কার্যক্রমে অংশ নেয়।
মামলার পক্ষগণ:
বাদীপক্ষ: ১. আব্দুর রাজ্জাক, ২. মো. সাদেকুর রহমান ও ৩. মো. আমিনুল ইসলাম। সকলের সাং- কুর্শাবাদাগৈর, থানা- নকলা, জেলা- শেরপুর।
বিবাদীপক্ষ: ১. আব্দুল বারেক, ২. মো. রেজাউল করিম, ৩. আজাহার আলী, ৪. মোকছেদুল রহমান (সকল পিতা: মৃত জোনাব আলী) এবং ৫. হনুমান নেছা বেওয়া (স্বামী: মৃত জোনাব আলী)। সাং- কুর্শাবাদাগৈর, থানা- নকলা, জেলা- শেরপুর।
জমির বিবরণ ও চৌহদ্দি:
নকলা থানার কুর্শাবাদাগৈর মৌজার আরওআর (ROR) খতিয়ান এবং বিআরএস ৯১ নম্বর খতিয়ানের ৪১৬ নম্বর দাগ (সাবেক ৫২৩, হাল দাগ ১০৪৬)-এর মোট ১৪ শতাংশ জমির মধ্যে থেকে ২ শতাংশ জমি ডিক্রি অনুযায়ী পরিমাপ করে বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
এই অংশের চৌহদ্দি হলো—
উত্তরে: বাদীপক্ষ
দক্ষিণে: নালিশি ১০৪৭ নম্বর দাগ
পূর্বে: বাদীপক্ষ
পশ্চিমে: বিবাদীগণ
অপরদিকে, সাবেক ৫২৪ নম্বর দাগের ১২ শতাংশ জমির মধ্যে হতে পশ্চিম অংশের ৩ শতাংশ এবং হাল ১০৪৬ দাগের ৯ শতাংশ—সব মিলিয়ে ১১ শতাংশ ভূমি আদালতের ডিক্রি অনুযায়ী লাল নিশান টানিয়ে ও বুঝিয়ে দেওয়া হয়।
এই জমির চৌহদ্দি হলো—
উত্তরে: ১০৪৬ নম্বর দাগ ভূমি
দক্ষিণে: রাস্তা
পূর্বে: বাদীপক্ষ
পশ্চিমে: বিবাদীপক্ষ
আদালতের নির্দেশে শান্তিপূর্ণভাবে এই ডিক্রি বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672