
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে স্বাধীন মৃধা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন কাগজসহ ৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০০ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বালিয়াডাঙ্গী হিন্দু সাকিন এলাকার পুরাতন জেলখানার পেছনের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক স্বাধীন মৃধা ওই এলাকার মৃত শাখয়াতের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বিশ্বাস মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাধীন মৃধার পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা গাঁজা জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার ওজন কাগজসহ ৩ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ২০০ টাকা। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, **“মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”** তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672