
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পথ প্রচার করেছে জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রচার চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672