
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধ:
পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে কলেজের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। জবাবে প্রধান অতিথি মনিরুল ইসলাম কলেজের উত্থাপিত দাবিগুলো পূরণ এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, বিগত সরকার শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা ধরনের টালবাহানা করেছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। আগামী দিনের বাংলাদেশকে সঠিক নেতৃত্বের মাধ্যমে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কলেজের সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। পরে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672