
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচ বোতল MAKDRYL, দুই ক্যান MAXIMUS X-STRONG BEER, একটি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে শহিদুল্লাহর বাড়ির সামনে ইটের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রূপগঞ্জের কাঞ্চন এলাকার ইব্রাহীম (৩৪), কোনাবো এলাকার রাজু (৩৫), ফেনীর ফুলগাজী উপজেলার বন্দবাড়ী এলাকার আলম হোসেন (৩৪), নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার নাসিম (৩৮) এবং চাঁনপুর এলাকার শহিদুল ইসলাম (৩৮)।
অভিযানে তাদের কাছ থেকে পাঁচ বোতল MAKDRYL, দুই ক্যান MAXIMUS X-STRONG BEER, সাদা রঙের ২০১৫ মডেলের একটি Honda Vezel প্রাইভেটকার এবং একটি কফি রঙের রেক্সিনের ব্যাগে রাখা নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672