
রিয়াজ রহমান,জগন্নাথপুর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম এবং জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ পরাগ হায়দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, উপজেলা ইউপিইটিসি মোঃ মোস্তফা আহসান হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল মিয়া, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াহিদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও মোঃ রূপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম আহমদ রুহেল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুকিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ মঈন উদ্দিন, সাংবাদিক আমিনুল হক সিপন, রেজওয়ান কোরেশী, রুম্মান আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল আহমদ। আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে সৃজন রায়, দ্বিতীয় তিথি দাশ ও তৃতীয় সিন্ধার্থ সূত্রধর। খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে মুস্তাকিম হোসাইন, দ্বিতীয় তাহিয়া চৌধুরী ও তৃতীয় অভিমুন্য দাশ। গ গ্রুপে প্রথম অহনা দে, দ্বিতীয় সুমাইয়া আক্তার ও তৃতীয় মরিয়ম ইসলাম মানহা এবং ঘ গ্রুপে প্রথম রবিন শীল ও দ্বিতীয় ফাইজা আক্তার নাবিলা পুরস্কার গ্রহন করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672