
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আফজাল ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিএস ডাঙ্গী এলাকার স্বাধীনতা চত্বর সংলগ্ন মো. আজিজ মোল্যার চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে এস আই কাজী রিপন ও এ এস আই সাইফুদ্দিনসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আফজাল ফকিরের দখল থেকে ১০ পিস হালকা কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন আনুমানিক ১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
গ্রেপ্তার আফজাল ফকির উপজেলার আরশাদ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. কামাল ফকিরের ছেলে। তাঁর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় ৭ নভেম্বর ২০২৬ তারিখে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫। গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আফজাল ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672