শোয়েব হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সমবায় খাতের উন্নয়ন, সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে।
‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর-এ-এলাহী।
সভায় সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও আত্মকর্মসংস্থান জোরদারের পাশাপাশি বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা খাতটির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, সমবায়ীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
এতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672