
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় কফিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নি*হ*ত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আরুয়ার মাঠসংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কফিল মন্ডল গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের কালীপদ মন্ডলের ছেলে।
জানা যায়, কফিল মন্ডল মোটর সাইকেলযোগে ভাঙ্গা থেকে নিজ বাড়ি মোকসেদপুরে যাচ্ছিলেন।
পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আ*হ*ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে ম*র*দে*হে*র সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘাতক গাড়ি ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672