
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ, টেবিলে থাপ্পড় এবং মারধরের জন্য তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে তাঁকে আটক করেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই কক্ষে দায়িত্ব পালন করছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান। এ সময় মোয়াজ্জেম হোসেন তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চিকিৎসকের টেবিলে থাপ্পড় মারেন এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে তেড়ে যান।
পরিস্থিতি বেগতিক দেখে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য এপিসি মো. আব্দুল্লাহ আল মামুন ও আনসার সদস্য মো. দেলোয়ার হোসেন দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
আটক মো. মোয়াজ্জেম হোসেন (৪০) সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়নের ষোলপাড়া গ্রামের মোসলেম বেপারীর ছেলে।
আটক অভিযানে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা হলেন—এপিসি মো. আব্দুল্লাহ আল মামুন (আইডি নং-৫৩৫৩২) ও আনসার সদস্য মো. দেলোয়ার হোসেন (আইডি নং-৩২৯৫৫)।
হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে এমন আচরণের ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি একটি সুস্থ ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপরিহার্য শর্ত।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672