
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ডের চিলারবাগ এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধ নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। এ সময় অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
তিনি সতর্ক করে বলেন, যাঁরা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন কিংবা অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এরই ধারাবাহিকতায় চিলারবাগ এলাকায় অসচেতনভাবে বর্জ্য ফেলার দায়ে উজ্জ্বল নামের এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
অভিযানকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নাসিম পাশা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, পরিচ্ছন্নতা অভিযান শুধু সাময়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে পরিচালনা করতে হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672