
মোঃ নুরুল ইসলাম সদরপুর, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে। সোমবার (৯ নভেম্বর) শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনে স্বাগত জানান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংসদ ভবনের বিভিন্ন স্থান ঘুরে দেখান।
শিক্ষার্থীদের অনেকের কাছে এটি ছিল প্রথম ঢাকা সফর এবং জাতীয় সংসদ ভবন দেখার অভিজ্ঞতা। সংসদ ভবনে এসে তাদের মধ্যে আনন্দ, বিস্ময় ও কৌতূহল দেখা যায়।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে তিনি সব সময় রয়েছেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তারাই আগামীর বাংলাদেশ।
শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের এ উদ্যোগে সহযোগিতা করায় লোহারটেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর সোলায়মানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672