
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও রুটি তৈরির অভিযোগ উঠেছে শাওন সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, নোংরা পরিবেশে শ্রমিকেরা খালি হাতে ময়দা ও আটা মেশাচ্ছেন। অনেকের হাতে গ্লাভস ও শরীরে প্রয়োজনীয় সুরক্ষাবস্ত্র নেই। কারখানার পাশে বাথরুমের সেপটিক লাইনের পাইপ রয়েছে। খাবারের ওপর মাছি বসতে দেখা যায় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া কারখানার ভেতরে ধূমপান ও সিগারেটের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা গেছে।
কারখানার মালিক শাওন সিকদারের কাছে বিএসটিআইয়ের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, তাঁর কাছে এসব কাগজপত্র নেই এবং প্রয়োজনও নেই।
স্থানীয়দের অভিযোগ, এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার বাজারজাত করায় জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। তাঁরা অবিলম্বে কারখানাটি বন্ধ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672