
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
এ ঘটনায় মোঃ সাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাকিম বাগধানী এলাকার আব্দুল খালেকের ছেলে।
রোববার (৮ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার বাগধানী এলাকায় সাকিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এসএম আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেহ ও বসতঘর তল্লাশি করা হয়। পরে তাঁর দেখানো মতে বাড়ির রান্নাঘরে খড়ির নিচে রাখা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে বিশেষভাবে সংরক্ষিত ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ১০০ টাকা।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার (৯ নভেম্বর) পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এবিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এসএম আব্দুল হান্নান বলেন, আরএমপি পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় অপরাধ দমনে পবা থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672