
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ কে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার( ১০ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুসন্ধানে জানা গেছে, সোমবার রাতে মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আকন্দ থানায় গিয়ে যুবলীগ নেতাকে ছাড়ানোর জন্য জোর তদবির করেন। এসময় তিনি ওসিকে বলেন, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’। এ নিয়ে ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লা জেলায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
অভিযোগ আছে গত কয়েকদিন আগে ২০১৮ সালে ১নং মাধবপুর ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সজিব কে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়ার ব্যপারে তিনি তদবির করেন।পরবর্তীতে সেই ছাত্রলীগ নেতা দায়িত্ব পাওয়ার পর এলাকায় বিএনপির তৃণমূলের কর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করে। অথচ তিনি সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পক্ষে সাফাই গিয়ে বলেন সে ছাত্রলীগ করত না, সে ছাত্র দলের কর্মী। অথচ বিএনপি'র কোন সংগঠনের সাথে জড়িত সেই ব্যাপারে কোন প্রমাণ তিনি দেখাতে পারেননি। স্থানীয় অনেক ভুক্তভোগী নাম না প্রকাশের অনুরোধ করে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আকন্দ উপজেলার অনেক গ্রামে জমি দখল, তদবির বাণিজ্য, বিভিন্ন জনকে হুমকি ধামকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে অনেকদিন যাবত। অনেকেই তার অত্যাচারে ভয়ে মুখ খুলতে চান না। সরেজমিনে তদন্ত করে দেখা যায় গত কয়েকদিন আগে ষাইটশালা এলাকার ৬নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে বুড়িচং উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি শরীফ শাওনকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব ও তার ভাই এবং ফয়সাল কবিরের অনুসারীরা পিটিয়ে মারাত্মক যখম করে। পরবর্তীতে ভুক্তভোগী শাওন শরীফ থানায় মামলা করলেও বহিষ্কৃত ফয়সাল কবির সজিব ও তার ভাইকে বাঁচানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলামিনকে বিভিন্নভাবে তদবির করতে থাকেন। ভুক্তভোগী শাওন শরীফ ও তার পরিবারকে প্রতিনিয়ত ফোনে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে।
বহিষ্কারের বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
ওসিকে হুমকির বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন,তিনি থানায় এসেছিলেন। কি বিষয়ে এসেছিলেন আপনি উনাকে জিজ্ঞেস করেন, কেন থানায় গিয়েছিলেন। এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672