
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন সাংবাদিক এরফান হোসাইন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক এরফান হোসাইন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি।
সাংবাদিকের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। এ সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তার সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তার ওপর হামলা ও হেনস্তা করা হয়।
সাংবাদিক এরফান হোছাইন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় দৈনিক ভোরের দর্পণে প্রকাশিত "কোটি টাকার বাধঁ কেটে মৎস্যপ্রজক্ট" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই ওই ছাত্রদল নেতা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছিলেন। পরে তিনি জানতে পারেন, প্রকাশিত প্রতিবেদনে ওই নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে বিকেলে আদালত চত্বরে ওই নেতা ও তার সঙ্গে থাকা লোকজন তার ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি হামলার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেন ওই ছাত্রদল নেতা।
এরফান হোছাইন বলেন, 'আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারবেন না।'
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা, মালামাল ছিনিয়ে নেওয়া ও হত্যার হুমকির অভিযোগে কক্সবাজারের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক মহল।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672