
মোঃ আমির হোসেন, মাটিরাঙ্গ প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হরিধন মগ পাড়া (অযোধ্যা) এলাকায় ঐতিহ্যবাহী আরিয়া সুখা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে প্রথমবারের মতো মাসব্যাপী কার্তিক প্রদীপ প্রজ্বালন, টাইংছংবু ছিঃমিং ও বুদ্ধবাণী অভিধর্ম পাট্ঠান পাঠ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিয়া সুখা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমের পরিচালক ভদন্ত সুধর্ম ভিক্ষু। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত কওয়িদা ভিক্ষু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মাটিরাঙ্গা শাখার উপদেষ্টা বাবু আথুইপ্রু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গার অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মংসাথোয়াই মারমা, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মংকাজ মারমা, অবসরপ্রাপ্ত ভূমি অফিসের হিসাব সহকারী রুইম্রোচাই মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মাটিরাঙ্গা শাখার সাঅং মারমা, আরিয়া সুখা বৌদ্ধ বিহারের সভাপতি হুইলাপ্রু মারমা এবং হরিধন মগ পাড়ার কার্বারী মংসিপ্রু কার্বারী।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দায়ক-দায়িকা, যুবক-যুবতী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে প্রতিদিন প্রদীপ প্রজ্বালন ও বুদ্ধবাণী অভিধর্ম পাট্ঠান পাঠ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের শিক্ষা, মৈত্রী, করুণা, প্রজ্ঞা ও সম্প্রীতির চর্চা আরও প্রসারিত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672