
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১নং মাধবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি মো সজিব মিয়া। এ ঘটনায় প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে তদন্ত করে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাধবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি সজিব মিয়া কে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য সহযোগিতা করেছেন উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব ফয়সাল কবির আকন্দ। গতকাল যুবলীগের এক নেতাকে থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ীভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে গত কয়েকদিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হন ১নং মাধবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি সজিব মিয়া।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব ফয়সাল কবির আকন্দ কে মুঠোফোনে ছাত্রলীগ নেতার দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সজিবের পক্ষে সাফাই গেয়ে বলেন সে ছাত্রলীগ করতো না, নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে তার নাম জোর করে দেওয়া হয়েছে। অথচ ছাত্রলীগের প্যাডে যে কমিটি তৎকালীন সরকারি দল ক্ষমতায় থাকা অবস্থায় ২০১৮ সালে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ সজিব মিয়া। পরবর্তীতে তিনি বিএনপির কোন রাজনীতির সাথে জড়িত কিনা জানতে চাইলে তিনি কোন উওর দিতে পারেননি। এমনকি তদবিরের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন
উপজেলা ছাত্রদল, যুবদল, ও অন্যান্য সংগঠনের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবক-সুপারভাইজার নির্বাচন কমিটির সভাপতি মুন্নি ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672