
মোঃ আমির হোসেন, মাটিরাঙ্গ প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছার অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
আহত ব্যক্তিরা জানান, ঘটনার সময় এলাকায় অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকে তারা স্পষ্টভাবে শনাক্ত করতে পারেননি। তবে জেলা বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় উদ্ঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672