
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রহুল আমিন সিকদারের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করে বাউফল থানা পুলিশ সংবাদ সম্মেলন করেন। শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৫ টায় বাউফল থানা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ( বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার সাংবাদিকদের ব্রিফ করেন। একসময়ে হত্যাকান্ড সম্পর্কে তিনি বলেন, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার ভেতর কোন এক সময়ে অভিযুক্ত সাহিদা বেগমের বসতঘরে হত্যাকান্ডটি সংঘটিত হয়। হত্যাকান্ডের পূর্বে নিহত রুহুল আমিনকে শরবতের সাথে ১০টি ঘুমের ঔষধ (ব্রোমোজিপাম) খাইয়ে অচেতন করা হয়।
এ ঘটনায় অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রাম থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের সাহিদা বেগম (৪৮) স্বামী মৃত শাহজাহান ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘেরের মাঝখান থেকে স্থানীয় লোকজন একটি মরদেহের খণ্ডিত অংশ দেখতে পান। পরে খবর পেয়ে বাউফল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ এবং দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে।
এ ঘটনায় বাউফল থানা-পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তারা হলেন সাহিদা বেগম, আবুল বাশার হোসেন ও মো. সোহেল (৩৬)। সোহেলের পিতার নাম মৃত মো. মোতফা সিকদার। সোহেল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি)।
পরবর্তী সময়ে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর সন্দেহভাজন মো. সোহেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সব্যসাচী মজুমদার জানায়, উদ্ধার করা মরদেহের সব খণ্ডিত অংশ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672